Advertisement

|
Daily Tech News 2026: টেক আপডেট এবং ইনকাম টিপস পেতে সাথেই থাকুন।

ইউসি ব্রাউজার ভোলার মত জিনিস নয়

আমরা যারা জাভা মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজ করে আসছি, ইউসি ব্রাউজার ভোলার মত জিনিস নয়।

ucbrowser
ucbrowser

UC Browser এর কথা মনে পড়লে আসলে এক ধরণের নস্টালজিয়া কাজ করে। একটা সময় ছিল যখন এন্ড্রয়েড মানেই ছিল ইউসি ব্রাউজার। ফোনের ডিফল্ট ব্রাউজার বা গুগল ক্রোম থাকা সত্ত্বেও সবাই আলাদা করে ইউসি ডাউনলোড করে নিত। বিশেষ করে এর "ফাস্ট ডাউনলোড" ফিচারের কারণে আমরা যারা বড় ফাইল বা গান নামাতাম, তাদের কাছে এটি ছিল অপরিহার্য।

 হাজারো লাখো স্মৃতি জড়িয়ে আছে এই একটা নামের সাথে! এক সময়ের এক নাম্বার ব্রাউজার যেটা এন্ড্রোয়েডে এসেও ক্রোম কে গোনার মধ্যে ধরতো না। কিন্তু কোথায় বিলীন হয়ে গেলো?

এক সময়ের #১ ব্রাউজার কিভাবে হঠাৎ উধাও? 

#1 থেকে ব্যানড — UC Browser এর গল্পটা সিনেমার থেকেও বেশি ডার্ক!

🎯 মনে পড়ে গেলো সেই নোকিয়া 3110c ফোনের কথা, প্রথম UC সেখানেই ব্যবহার করেছিলাম। 2G ফোনের যুগ, অপেরা মিনি দিয়ে ডাউনলোড প্রায়ই ফেল করত। হঠাৎ কে যেনো UC Browser শিখিয়ে দিয়ে গেলো, আমার এক্সপেরিয়েন্স  রাতারাতি চেঞ্জ! ফাস্ট ডাউনলোড, তাও আবার রিজিউম সাপোর্ট করতো ডাউনলোডিং এ!!


‼️ এরপরে নোকিয়া N70 তে ইউসি ব্রাউজারের পাওয়ার দেখে তো মাথায় কাজ করে না। সিম্বিয়ান ফোনের মডেম বেশি বেটার ছিলো, 2.5G তে UC দিয়ে ডাউনলোড স্পিড ছিল 30-40KB/s এর মত। সেই সময়ে এইটা বিরাট একটা ব্যাপার। একসাথে ৫/১০ টা ফাইল ডাউনলোড দিয়ে ফেলে রাখতাম।


☕ জাভা ফোনের যুগেই UC Browser এ ডার্ক মুড ছিল, সব ওয়েব পেজ ফোর্স ডার্ক করে ফেলত, আই কনফোর্ট মুড ছিল। ক্লাউড ডাউনলোড সিস্টেম ছিলো, ব্রাউজারে ডিফল্ট ভাবে প্রক্সি লাগানো থাকতো, সব সাইট আনব্লক করে ফেলতো আরও কত কি ভাই?


এন্ড্রোয়েড এ ক্রমের সাইজ যখন ১০০ মেগাবাইট+ UC ব্রাউজারের সাইজ ৩০ মেগাবাইট। কিন্তু ফিচার ৫ গুণ বেশি। ডাউনলোড স্পিড পুরাই উরাধুরা! ব্রাউজিং ও আল্ট্রা ফাস্ট! লো কনফিগ ফোনের জন্য ছিলো UC mini, UC Turbo আরো কত কি!!! ফেইলড হওয়া ডাউনলোড সার্ভার রিফ্রেশ করা যাইতো, এগুলা ডেক্সটপ লেভেলের ডাউনলোড ফিচার ভাই!


⭕ হঠাৎ ইউসি ব্রাউজারের কপাল খারাপ হতে শুরু করলো। প্রত্যেকটা চায়নিজ অ্যাপের মতো ইউসি ব্রাউজার ডাটা চুরি করতে গিয়ে ধরা পড়লো। ইউজারের নানান সেনসিটিভ ডাটা Unencrypted অবস্থায় ওরা চায়নিজ সার্ভারে সেন্ড করছিল। IMEI, IMSI নাম্বার সবকিছু।


এরপরে ওরা নিজের অ্যাপের মধ্যে থেকেই আপডেট প্যাকেজ আন সিকিউর সার্ভার থেকে ডাউনলোড করত। যেটা গুগল প্লে স্টোরের পলিসি সরাসরি লঙ্ঘন করেছিল। ইউসি ব্রাউজারের সিকিউরিটি হোল ব্যবহার করে হ্যাকার Man-in-the-middle এটাক চালাইতে পারতো। ফলে ২০১৭ সাথে প্লে স্টোর থেকে UC হয়ে যায় ব্যান! ❌


অবশেষে ভারতের চায়নিজ অ্যাপ ব্যান এর লিস্টে UC পরে যায়, আর মোটামুটি কবর রচনা হয়ে যায়। কারণ ইন্ডিয়াই ছিলো UC ব্রাউজারের বিগেস্ট মার্কেট।


🌀 আহ, মনে পড়ে গেলো 2013 সালের দিকের UC Browser Mod করে আমরা ফ্রী নেট ব্যবহার করতাম। 2G এর যুগে আমরা শত জিবি ডাউনলোড করেছি, যেটা আজকের যুগের টেরাবাইট ডাউনলোড করার মতো ইফোর্ট!


👉 তো? ইউসি নিয়ে আপনাদের কার কি স্মৃতি আছে? ​আপনার কি মনে আছে ইউসি ব্রাউজারের কোন ফিচারটা আপনার সবথেকে প্রিয় ছিল? হয়তো কোনো বড় ফাইল পজ করে রেখে পরে আবার ডাউনলোড করার সেই সুবিধাটা? আমাদের কমেন্ট করে জানান! আজো ইউসি ব্যবহার করেন নাকি?


#UCBrowser #techtips #BanglaTech #Dailytechnews26

Post a Comment

0 Comments

2026 Daily News E-paper 26 | All Rights Reserved
Protected by Cloudflare